ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭ Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই Headline Bullet চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন (SB) মেহেদী শাহরিয়ার; রুহুল কবীর খান ডিএমপিতে পদায়ন Headline Bullet জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার Headline Bullet মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দর্শনায় বিশেষ মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান Headline Bullet মেহেরপুরের গাংনীতে এসআরবি১২এর পৃথক অভিযান,গ্রেফতার ৩ Headline Bullet দুঃসময়ে ছিলেন রাজপথে,আর প্রতিকূলতায় ছিলেন দলের পাশে

জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু দর্শনা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার জীবননগরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে ১১ মাস বয়সী শিশুসন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। জীবননগর থানা পুলিশ অভিযুক্ত মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় আলামীন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে উভয়েই লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হন। পরবর্তীতে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ক্ষোভে সোনিয়া খাতুন ঘরে ঘুমিয়ে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সোনিয়ার বিরুদ্ধে। বিষয়টি শিশুটির দাদি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান। এ সময় শিশুটির দাদি (সোনিয়ার শাশুড়ি) ঘটনাটি দেখে ফেলে বাধা দিতে গেলে সোনিয়া তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আহত করেন। পরে পরিবারের অন্য সদস্যরা শিশু আনিকাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘নিজের মায়ের হাতে অবুঝ সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’ পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মাকর্তা।


     এই বিভাগের আরো খবর