ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭ Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই Headline Bullet চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন (SB) মেহেদী শাহরিয়ার; রুহুল কবীর খান ডিএমপিতে পদায়ন Headline Bullet জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার Headline Bullet মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দর্শনায় বিশেষ মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান Headline Bullet মেহেরপুরের গাংনীতে এসআরবি১২এর পৃথক অভিযান,গ্রেফতার ৩ Headline Bullet দুঃসময়ে ছিলেন রাজপথে,আর প্রতিকূলতায় ছিলেন দলের পাশে

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজের কাছে মাথাভাঙ্গা নদী থেকে হায়দার আলী (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হায়দার আলী আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কান্তপুর গ্রামের ব্রিজের কাছে মাথাভাঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হায়দার আলী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার বিকেলে মরদেহ উদ্ধারের খবর পেয়ে কান্তপুর ব্রিজের কাছে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা আরও জানান, হায়দার আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


     এই বিভাগের আরো খবর