ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী আলুকদিয়ার বুলবুলি খাতুন Headline Bullet জীবননগরে ৫ দিন নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করলেন তরুণ Headline Bullet আলমডাঙ্গায় এক রাতেই একাধিক বাড়িতে ভয়াবহ চুরি Headline Bullet এক পয়সাও ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল Headline Bullet মহেশপুরে অষ্টম শ্রেণির এক কিশোরীকে অপহরণের সময় বিএনপি নেতা সামারুল আটক Headline Bullet রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ Headline Bullet জীবননগর থানার মহেশপুরে শিশু অপহরণের সময় বিএনপি নেতা আটক Headline Bullet স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন সরকারি হাসপাতালের কোন ক্লিনিক অনুমোদন দেওয়া হবেনা Headline Bullet ঝিনাইদহের ভাটই বাজারে ভাড়া বাসায় পুলিশের অভিযান, ‎গাঁজা ই’য়াবাসহ আটক ৪

জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই

চুয়াডাঙ্গা ও জীবননগরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার কামাল উদ্দিনের ছেলে নাসির (২৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুদিয়া নীলার মোড় এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. ফারুক আলী। অভিযানকালে নাসিরের কাছ থেকে এক পিস ইয়াবা এবং ফারুক আলীর কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নাসিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, এস এম আশিস মোমতাজ ফারুক আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর