ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

দিল্লিতে মুসলমানদের ওপর হামলা ও মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হাটহাজারী মাদরাসার সামনে অবস্থিত ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার প্রচার সম্পাদক মাওলানা শফিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এতে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।


     এই বিভাগের আরো খবর