ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Headline Bullet আইপিএল নিলামে রেজিষ্ট্রেশন করছেন যে ১২ বাংলাদেশি ক্রীকেটার Headline Bullet নেত্রকোনা উপজেলা ভবনে আগুন Headline Bullet ঘেরের কুঁড়েঘরে রক্তাক্ত রাত: মাথায় ১২টি কোপের চিহ্নসহ বদর উদ্দিনকে নৃশংস হত্যা Headline Bullet পাবনার ঈশ্বরদীতে ত্রীমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ৮ জামায়াত নেতাদের বাসায় আগুন Headline Bullet ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল উকিল কে ‌১০ বছরের কারাদ*ণ্ড Headline Bullet গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক Headline Bullet বৈদ্যুতিক শর্কসার্কিটের কারনে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন Headline Bullet বেকারি ম্যানেজারকে কুপিয়ে জখম, হাতের ক্ষত গভীর

কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Oplus_131072

আজ ২৫ শে নভেম্বর, ২০২৬ ইং দৌলতপুরের ঘোরামারা জি.এন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুষ্টিয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন ও তারুণ্যের আলো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে আড়াই শতাধিক স্থানীয় জনগণের ডেঙ্গু সচেতনতা, ব্লাড প্রেশার পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়বেটিস পরীক্ষা করা হয় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নাগরিকদের।

সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা, রক্ত বিষয়ক সম্পাদক রাফসান আহমেদ  রিফাত, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিজান আলী, সহ সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক শ্রাবনি তারিন, সহ রক্ত বিষয়ক সম্পাদক
আসিফ আহমেদ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক কাজলি খাতুন এবং তারুণ্যের আলো ফাউন্ডেশন এর পক্ষে থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা রিদয়, যুগ্ম সম্পাদক নাইম ও ফয়সাল।

অনুষ্ঠানে সার্বিক চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন ড. আবু সাহেব এবং আয়োজন সংক্রান্ত আর্থিক সহযোগিতায় ছিলেন কুষ্টিয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠা পরিচালক মো: হুমায়ুন কবির  এবং উক্ত সংগঠনের সকল সেচ্ছাসেবী বৃন্দ।


     এই বিভাগের আরো খবর