আবু হানিফ মিলন,স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১৯ বোতল নিষিদ্ধ ‘উইন্সেরেক্স’ সিরাপসহ মোঃ চান্দু মিয়াকে (৫২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ আশানুর খাতুন (সুমি) পলাতক রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে চান্দু মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শয়নকক্ষের খাটের নিচে মেঝেতে রাখা বাজারের ব্যাগ থেকে কোডিন ফসফেটযুক্ত ১ লিটার ৯০০ মিলিলিটার সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চান্দু মিয়া ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং পলাতক সুমি তার স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় নিয়মিত মামলা করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(সূত্রে,: BBC crime news)