ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম

দামুড়হুদায় ট্রাক-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ, ঢাকায় পাঠানো হলো এক আহতকে

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :​চুয়াডাঙ্গার দামুড়হুদায় পণ্যবাহী ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে, চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​আহতরা হলেন—নতুন বাস্তপুর গ্রামের মো. নাজমুল হোসেন (২৫), মো. বাহার হোসেন (২৩), মো. রহিম হোসেন (২২) ও মো. মুন্নাফ হোসেন (২২)।
​প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে জয়রামপুর কাঁঠালতলা থেকে দামুড়হুদার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে পাওয়ার টিলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার টিলারটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
​খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মো. মুন্নাফের অবস্থা সংকটময় হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।​দামুড়হুদা মডেল থানার ওসি মো. রাসেল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর