আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও মাদক-অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা হয়।খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম সভায় প্রধান অতিথি এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার সভাপতিত্ব করেন।সভায় জনবান্ধব পুলিশিং ও মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় সুধী সমাজের প্রতিনিধিরা জেলার সার্বিক উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার সেবাপ্রত্যাশীদের জন্য একটি দায়িত্বশীল পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত প্রতিনিধিরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
(সূত্র :BBC crime news)