ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে Headline Bullet চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে ডিআইজির মতবিনিময়! Headline Bullet ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত Headline Bullet দর্শনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ Headline Bullet মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের Headline Bullet স্ত্রীর সাথে বিচ্ছেদে স্বামীর দুধ দিয়ে গোসল Headline Bullet চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের শিশু জীবিত উদ্ধার

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

Oplus_131072

মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এরশাদ (৪৫)। বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

সকালে ধানকাটা লোকজন মাঠে ধান কাটতে যাওয়ার সময় খাজুর-বাগডোব পাকা সড়কের পাশে অজ্ঞাত পরিচয় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় লাশের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে লাশ দেখে তার এলাকার লোকজন ও স্বজনরা তাকে চিনতে পারে। পরে এলাকাবাসী এসে লাশ শনাক্ত করেন।

তাদের মধ্যে হাফেজ মো. ইউসুফ আলী বলেন, এরশাদ তার ভাস্তি জামাই। এরশাদ মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারে যায় এবং রাতে আর বাড়ি ফেরেনি। রাতে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

তিনি আরও জানান, এরশাদ গত ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টসে চাকরি শেষে প্রায় ছয় মাস আগে বাড়ি ফিরে এসে আর ঢাকায় যায়নি।

তবে স্থানীয়রা জানান, উদ্ধারের সময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং সেই শেষ স্থানগুলো দিয়ে রক্ত ঝরছিল।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত দিয়ে হত্যা করে। পরে লাশটি রাস্তার পাশের ধানখেতে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

© যুগান্তর অনলাইন।


     এই বিভাগের আরো খবর