আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ ফুলবাড়ী বিওপি এবং হুদাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
(সূত্রে :BBC crime news)