জেলা গোয়েন্দা শাখা (ডিবি)যশোরের অভিযানে মাদকদ্রব্য ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আটক।
ইং-১৭/১১/২০২৬ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার কোতোয়ালী থানাধীন ০১ নং হৈবতপুর ইউনিয়নের সাত মাইল বাজারে অবস্থিত নিউ শিকদার সুইটস নামক মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো: সামছুর রহমান @ সামছু (৬০)কে অবৈধ মাদকদ্রব্য ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মো: সামছুর রহমান @ সামছু (৬০)
পিতা-মৃত: গোলাম আলী বিশ্বাস, মাতা-মৃত: রিজিয়া বেগম, সাং-মথুরাপুর, ১নং হৈবতপুর ইউনিয়ন, থানা-কোতোয়ালী, জেলা-যশোর।
উদ্ধারঃ-
৭০ পিচ ইয়াবা ট্যাবলেট।