চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ রমজান আলী (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রমজান আলী সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।