আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাসহ আদালতের পরোয়ানাভুক্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় ও দর্শনা থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই শেখ শাহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জীবননগরের উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ঝনু ওরফে রিন্টু আহম্মেদ (৩৭), সীমান্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু হাসান (৩৪) এবং দর্শনা থানার বিভিন্ন এলাকার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সম্রাট ইসলাম বাধন (১৯), মোঃ রাশেদ (৩০) ও মোঃ মানিক (২৬)।
দর্শনা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রথম দুজন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং বাকিরা জিআর ও সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(সূত্রে :BBC crime news)