আবু হানিফ মিলন, স্টা রিপোর্টার :চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঝালের বস্তা বোঝাই একটি আলম সাধু রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নুর নগর কলোনী পাড়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় চালক অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৩টার দিকে ঝালের বস্তা নিয়ে স্থানীয় যান আলম সাধুটি নুর নগর কলোনী পাড়ার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে যানটির কিছুটা ক্ষতি হলেও বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে চালককে নিরাপদে উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাদ থেকে আলম সাধু ও ঝালের বস্তাগুলো তোলার কাজ চলছিল।
(সূত্রে : BBC crime news)