আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে সায়েদ ফুড প্রোডাক্টস নামের একটি বেকারির ম্যানেজার আবু হোসেন (৬৫) ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির মালিকের জামাতা সৌরভ তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন। আহত আবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাদুরতলার মৃত তাহাজ্জদ আলীর ছেলে।
বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা বা রাজশাহীতে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আবু হোসেনের ভাই সাইদুর রহমান জানান, অভ্যন্তরীণ বিরোধ থেকে এই হামলা হয়ে থাকতে পারে বলে তার ধারণা, তবে সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি থাকলেও ঘটনার বিস্তারিত কিছু বলছেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(সূত্রে :BBC crime news)