। কুষ্টিয়ায় অজ্ঞান পার্টি সন্দেহে জনতার হাতে একজন আটক হয়েছে। আটককৃতের নাম আমিনুর রহমান।জিঞ্জাসাবাদ কালে সে নিজেকে মিরপুর উপজেলার ছাতিয়ান দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ইটভাটা সংলগ্ন ফাঁকা জায়গায় ওষুধ ছিটিয়ে অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় চলতি পথের অন্যান্য অটো চালক ও স্থানীয়দের হাতে আটক হয়।
ভিকটিমের মেয়ে আকলিমা সূত্রে জানা যায়, শনিবার বেলা বারোটার দিকে সৈয়দ মাছ উদ রুমী সেতুর পশ্চিম পাশ থেকে একজন লোক মাও মেয়েকে বহনকারী অটো রিকশায় ওঠে । তিনি চালকের পাশে বসে নানা রকম কথা বলতে থাকেন। খালেকের ইটভাটা পার হওয়ার পর অটোযাত্রী মা ও মেয়ের নাকে একটা গন্ধ লাগে। মুহূর্তের মধ্যে মা ও অটো চালক বোধ শক্তি হারিয়ে ফেলে। অটো রিকশাটি থামার সাথে সাথেই মেয়েটি লাফিয়ে নেমে চিৎকার শুরু করলে চলতি পথের অন্যান্য অটো চালক ও স্হানীয়রা অঞ্জান পার্টির সদস্য সন্দেহে অটোরিকশা চালকের পাশে বসে থাকা অভিযুক্ত যাত্রীকে আটক করে।
কুমারখালী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার জানান, আমরা খবর পেয়ে জনগনের হাতে আটককৃত কে উদ্ধার করে থানায় এনেছি। অটো চালক বাদী হয়ে মামলা করতে ভয় পাচ্ছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।
ি