চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ শ্রী সাধন কর্মকার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আটক শ্রী সাধন কর্মকার চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত বাসুদেব কর্মকারের ছেলে। অভিযানকালে তাঁর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।