রাইসুল ইসলাম রাজু দর্শনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর মল্লিকপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক (আজ ২৫ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ আছর শ্যামপুর কবরস্থানে অনুষ্ঠিত হয়। পরে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে শ্যামপুর কবরস্থানে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এলাকাবাসী। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।