ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet জমকালো আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন সফল হলো Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের অ’ভিযোগ Headline Bullet ভুট্টাবোঝাই ট্রাক উধাও! ৮ লাখ ৬৮ হাজার টাকার পণ্য উধাওয়ের নেপথ্যে কে? Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল

জমকালো আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন সফল হলো

জমকালো আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) ঢাকার পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আমানউল্লাহ দৌলত। পরে অতিথিদের আসন গ্রহণ শেষে প্রতিনিধিদের পরিচয় পর্ব শুরু হয়। একে-অপরের সাথে পরিচয় শেষে নিজেদের মধ্যে খোশগল্প, হাসি-ঠাট্টা ও নানা আলাপচারিতায় মাতেন প্রতিনিধিরা।দুপুরে জুমার নামাজের বিরতির পর সকলে একসাথে মধ্যাহ্নভোজন শেষে শুরু হয় আলোচনা সভা। আজকের বসুন্ধরা পত্রিকার প্রধান প্রতিবেদক সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ খান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, কেরুজ কৃষি কর্মকর্তা এমদাদুল হক, আজকের বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এইচএম আমান, সিনিয়র স্টাফ রিপোর্টার সমীর কুমার দাস ও গাজীপুর জেলা প্রতিনিধি হিমু সরকার।আলোচনা সভায় প্রতিনিধিদের মধ্যে কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আশেকউল্লাহ ফারুকী, দিনাজপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, চাঁদপুর জেলা প্রতিনিধি রাসেল দেওয়ান, স্টাফ রিপোর্টার এনআর নাছিম এবং সাভার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রুবেল প্রতিনিধিদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। ভারপ্রাপ্ত সম্পাদক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন।এসময় নিয়মিত সঠিক সংবাদ তুলে ধরায় সারাদেশের প্রতিনিধিদের ভেতর থেকে ১১ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া সকল প্রতিনিধিকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার। পরে বিশাল আকারের কেক কেটে আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় সংগীত পরিবেশন করেন সাংবাদিক ও শিল্পী তৌফিক অপু ও তার দল। পুরো অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম ও তায়্যেবা আক্তার।


     এই বিভাগের আরো খবর