ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩

Oplus_131072

। কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।
এ ঘটনায় আরও আহত হয়েছেন— একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অপরদিকে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলী বজ্রপাতে মারা গেছেন। এছাড়াও কুষ্টিয়ায় বজ্রপাতে আরোও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর