ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি সাড়ে ৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০টি এবং চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা দুর্গত এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবির এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বিজিবি সীমান্তবর্তী জনগণের কল্যাণে কাজ করে আসছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এতে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগের সময়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চিলমারী ইউনিয়নের বাংলা বাজার-উদয়নগর এলাকায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও লবণ) বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।দুর্যোগের এই সময়ে বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদয়নগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চারদিকে পানি উঠায় আমরা পরিবার-পরিজন নিয়ে খুব বিপদে আছি। না ছিল খাওয়ার ব্যবস্থা, না ছিল চলাচলের উপায়। এই কঠিন সময়ে বিজিবির কর্মকর্তারা নিজ হাতে আমাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ৪৭ বিজিবি ব্যাটালিয়ন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর রাখছে।চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বানভাসি মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম একটি প্রাথমিক পদক্ষেপ। দুর্গম ও প্লাবিত এলাকাগুলোতে বিজিবির টহল ও পর্যবেক্ষণ জোরদার রয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অর্পিত দায়িত্বের অংশ। পদ্মার পানি বাড়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সাধ্যমতো খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি এবং বন্যাকবলিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর