ঝিনাইদহ প্রতিনিধি – সৈয়দ বদরুল ইসলাম, রিন্টু,
দৈনিক সময়ের কাগজ
ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।