ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া Headline Bullet নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাবলেটসহ গ্রেফতার এক Headline Bullet চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা কুড়ালগাছি ইউনিয়নে মামুনের তান্ডব Headline Bullet যশোরের কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় মাদকসহ তরুণী গ্রেফতার Headline Bullet পাবনা জেলা ডিবির অভিযানে ১,০০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়ায় সার ডিলারকে জরিমানা Headline Bullet ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

পাবনা জেলা ডিবির অভিযানে ১,০০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার এক

Oplus_131072


পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,০০০ (এক হাজার) পিস Tapentadol Tablets 100 mg উদ্ধারসহ মোঃ রাজিব বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-১৬৭, তারিখ-১৪/০৯/২০২৬ খ্রিঃ-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে মসজিদ মালিকানাধীন ৩ তলা পাকা ভবনের সামনে একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত আনুমানিক ২০.৫০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রাজিব বিশ্বাসকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে খাটের ড্রয়ার থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে রাখা Tapentadol Tablets 100 mg, ETADOL 100, মোট ১০০টি পাতা, প্রতিটি পাতায় ১০টি করে সর্বমোট ১,০০০ (এক হাজার) পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটসহ প্রতিটি পাতার ওজন ৪.২০ গ্রাম হিসেবে সর্বমোট ওজন ৪২০ গ্রাম।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মোঃ রাজিব বিশ্বাস (৪০)
পিতা: মৃত মানিক বিশ্বাস
মাতা: মোছাঃ মিনু
স্থায়ী ঠিকানা: সাং- রামচন্দ্রপুর হাবুলের মাঠ, ইউপি- দোগাছি, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
বর্তমান ঠিকানা: সাং- দক্ষিণ রাঘবপুর, হযরত আলী জামে মসজিদের পিছনে, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত Tapentadol Tablets পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর