ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া Headline Bullet নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাবলেটসহ গ্রেফতার এক Headline Bullet চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা কুড়ালগাছি ইউনিয়নে মামুনের তান্ডব Headline Bullet যশোরের কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় মাদকসহ তরুণী গ্রেফতার Headline Bullet পাবনা জেলা ডিবির অভিযানে ১,০০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়ায় সার ডিলারকে জরিমানা

কুষ্টিয়ায় সার ডিলারকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত দোকান বা খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও খোলাবাজারে বিক্রি হওয়ায় প্রায় ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার উদ্ধার করে ওই ডিলারকে ফেরত দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালায় প্রশাসন। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ। জরিমানা গুণা ওই ডিলাররে নাম শেখ এনায়েত হোসেন। তিনি নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকার মেসার্স কমরেড এন্টারপ্রাইজের প্রোপাইটর ও সরকার কর্তৃক নিয়োগকৃত বিএডিসি ডিলার। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন মুঠোফোনে জানান, বিধি লঙ্ঘন করে অবৈধভাবে অনিবন্ধিত দোকানে ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার বিক্রির অপরাধে বিএডিসি ডিলার শেখ এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনিবন্ধিত দোকানে বিক্রি হওয়া ৪৬ বস্তা সার ওই ডিলারকে ফেরত প্রদান করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৭ হাজার টাকা।তাঁর ভাষ্য, বিএডিসি ডিলার অন্য কোনো ব্যবসায়ীর নিকট সার বিক্রি করতে পারেন না। তিনি সরাসরি কৃষক পর্যায়ে সার বিক্রি করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, অবৈধভাবে সার বিক্রির অপরাধে এবং নিয়ম ও বৈধতা লঙ্ঘন করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সুষ্ঠু বিতরণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সকল সার ব্যবসায়ী ও পরিবেশককে সরকারি আইন ও নীতিমালা যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছে।


     এই বিভাগের আরো খবর