মেহেরপুরের গাংনীতে দুটি পৃথক মাদকবিরোধী অ-ভি-যা-ন চালিয়ে ৫৩ পিস ই-য়া-বা-স-হ তিনজনকে গ্রেফ-তার করেছে এসআরবি-১২, সিরাজগঞ্জের সিপিসি-৩ মেহেরপুর কোম্পানির একটি আভিযানিক দল। অভি-যানে ইয়া-বার পাশাপাশি মা-দ-ক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক, এসআরবি-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৫:৪৫ ঘটিকায় সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি দল গাংনী থানাধীন তেরাইল বাগানপাড়া এলাকায় অভি-যান পরিচালনা করে। এ সময় ২৫ পিস ই-য়া-বা-সহ মোঃ রাব্বি (২৫) নামের এক যুবককে গ্রেফ-তার করা হয়। আ-টক-কৃত রাব্বি গাংনী এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে।
একই দিন রাত ৮:১৫ ঘটিকায় তেরাইল এলাকায় দ্বিতীয় অভিযান চালায় দলটি। সেখান থেকে ২৮ পিস ইয়াবা, নগদ ৭,৭২০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফ-তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গাংনী এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ ইমানুর রহমান (৪০) এবং মৃত দলিম উদ্দিনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৬)।
আ-ট-ক-কৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা-দক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা-ম-লা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।