ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭ Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই Headline Bullet চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন (SB) মেহেদী শাহরিয়ার; রুহুল কবীর খান ডিএমপিতে পদায়ন Headline Bullet জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার Headline Bullet মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দর্শনায় বিশেষ মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান Headline Bullet মেহেরপুরের গাংনীতে এসআরবি১২এর পৃথক অভিযান,গ্রেফতার ৩ Headline Bullet দুঃসময়ে ছিলেন রাজপথে,আর প্রতিকূলতায় ছিলেন দলের পাশে

কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার

Oplus_131072


কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১টা থেকে আড়াইটা পর্যন্ত কুমারখালী থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতাররা হলেন— পাবনার তিলগাছার রাজা মন্ডল (২৫), কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ার মোস্তফা শেখ (৫০), চাঁদপুর সদরের বিঙ্গলিয়ার শাহ আলম (৫০) এবং কুমারখালীর লাহিনীপাড়ার রমজান মন্ডল (২৩)।

অভিযানে প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেহেদী হাসান রিফাত এবং মো. জাকিউল আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়ার পর চার আসামিকে কারাগারে পাঠানো হয়।


     এই বিভাগের আরো খবর