ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ Headline Bullet সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়তে মাদককে না বলুন, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ Headline Bullet মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার Headline Bullet ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত Headline Bullet জমকালো আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন সফল হলো Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের অ’ভিযোগ Headline Bullet ভুট্টাবোঝাই ট্রাক উধাও! ৮ লাখ ৬৮ হাজার টাকার পণ্য উধাওয়ের নেপথ্যে কে? Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। শুক্রবার দিবাগত রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পুলিশের দাবি, ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমার দাসকে আটক করে সদর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় কুমার নামের এক যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর