ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭ Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই Headline Bullet চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন (SB) মেহেদী শাহরিয়ার; রুহুল কবীর খান ডিএমপিতে পদায়ন Headline Bullet জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার Headline Bullet মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দর্শনায় বিশেষ মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান Headline Bullet মেহেরপুরের গাংনীতে এসআরবি১২এর পৃথক অভিযান,গ্রেফতার ৩ Headline Bullet দুঃসময়ে ছিলেন রাজপথে,আর প্রতিকূলতায় ছিলেন দলের পাশে

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা ও ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৭৯ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবির বিশেষ টহল দল দর্শনা ও ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের বহন করা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—৮ হাজার ৫৫০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ২২ বোতল ভারতীয় টোরেক্স সিরাপ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর