ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বন্ধুদের সাথে ছবি তুলতে গিয়ে মিলল অপ্রতিমের মরদেহ Headline Bullet কুষ্টিয়া ভেড়ামারায় ধর্ষণের চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু Headline Bullet ফরিদপুরে স্কুল শিক্ষকের উপর গুলি বর্ষন Headline Bullet ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ Headline Bullet সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়তে মাদককে না বলুন, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ Headline Bullet মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার Headline Bullet ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত Headline Bullet জমকালো আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন সফল হলো Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের অ’ভিযোগ

ফরিদপুরে স্কুল শিক্ষকের উপর গুলি বর্ষন

Oplus_131072

ফরিদপুরের সদরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে এম এ মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মোস্তাফিজুর রহমানকে ওই দিন রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ‘ইনজুরি নোট’ অনুযায়ী, তাঁর ডান পায়ে গুলির ক্ষত রয়েছে। এতে হাঁটুর নিচের অংশের দুটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া ডান কাঁধের হাড়ের স্থানচ্যুতি, বুকে আঘাতের দাগ এবং ডান হাতে ফোলা ও ব্যথার কথা উল্লেখ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান জাকেরডাঙ্গী গ্রামের সফিউদ্দীন রহমানের ছেলে। তিনি সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বুধবার স্কুল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পর বিকেল ৫টার দিকে হেলমেট পরা ১৪-১৫ জন যুবক মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে ঢোকেন। তাঁদের কয়েকজনের হাতে হকিস্টিক, রামদা, চাপাতি ও কাঠের লাঠি ছিল। একজনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা বাড়িতে ঢুকেই মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করে। পরে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরা চলে যান।


     এই বিভাগের আরো খবর