BBC Crime news
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ২৩শে আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসামান্য ত্যাগের মধ্য দিয়ে ৫ই আগস্ট এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটে। এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ ও শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে, পাশাপাশি অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই সব শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং জাতির সামনে তাদের স্মৃতি ধরে রাখতে ৫ই আগস্টের ঘটনাকে প্রতীকী অর্থে একটি ‘গণকবর’ হিসেবে তুলে ধরা হয়েছে, যা পুরো জাতিকে সেই ভয়াল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।
একসময়ের ক্ষমতা ও রাজনীতির কেন্দ্রবিন্দু ঐতিহাসিক গণভবন আজ রূপ নিয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এই জাদুঘরে প্রবেশ করলেই ফুটিয়ে তোলা হয়েছে সেই সময়ের সার্বিক দৃশ্যপট। এর ভেতরে তৈরি করা হয়েছে লোমহর্ষক ‘আয়নাঘর’ নামক কক্ষের আদল, যা তৎকালীন সময়ের ভয়ংকর ও নির্মম নির্যাতনের চিত্র দর্শকের চোখের সামনে তুলে ধরে। জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলো, সাধারণ মানুষের সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস এখন এক ছাদের নিচে সংরক্ষিত রয়েছে।