BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
দর্শনা ডি.এস. (দারুসসুন্নাত সিদ্দীকিয়া) ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন গভর্নিং বডি কমিটি গঠনের পর থেকেই শুরু হয়েছে নানা গোপনীয়তা। কার ইশারায় ও কোন শক্তির জোরে কম্পিউটার অপারেটর ও আয়া পদে ২ জন কর্মকর্তা চুক্তিযুক্ত হলেন—তা নিয়ে এখন রহস্যের সৃষ্টি হয়েছে।
কমিটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড আর একপেশে স্বেচ্ছাচারী চালচলন নিয়ে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র ফিসফিসানি। এই রহস্যময় কমিটির বিরুদ্ধে আরও দুটি মারাত্মক অভিযোগের ফাইল খুব শীঘ্রই উন্মোচিত হতে চলেছে। পর্দার আড়ালের এই সব চাঞ্চল্যকর তথ্য জানতে চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে