BBC Crime news
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
চুয়াডাঙ্গা জেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডে জোরপূর্বক একাধিক সীমানা পিলার স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শুধু একটি নয়, বরং ৩ থেকে ৪টি নতুন পিলার সম্পূর্ণ জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে। এমনকি স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত গাছের বাগানের ভেতর পর্যন্ত এসব অবৈধ পিলার নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নদীর তীরবর্তী পুরোনো স্থান থেকে পিলারগুলো সরিয়ে দেশের অনেকটা ভেতরে এই তৎপরতা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে বিষয়টি উচ্চপর্যায় থেকে খতিয়ে দেখার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী