ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ হালিমা খাতুন (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লিজা বিউটি পার্লারের সামনের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা লাল রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে Codeine Phosphate ও Tripolidine Hydrochloride- যুক্ত ৪৫ বোতল স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হালিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।