ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ভূতুড়ে বিলের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, চুয়াডাঙ্গা জেলা শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে চলমান গ্যাস সংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিল্প-কারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভূতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আলমগীর হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্যে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে শিল্প, কৃষি এবং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ ভূতুড়ে বিলের শিকার হয়ে অতিরিক্ত অর্থনৈতিক চাপ বহন করছেন। সম্প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তারা জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ বিলসংক্রান্ত অনিয়ম বন্ধ, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


     এই বিভাগের আরো খবর