BBC Crime news
স্টাফ রিপোর্টার ঃ আবু হানিফ মিলন
দর্শনা পৌরসভায় উন্নয়নমূলক কাজকর্মে প্রকৌশলী হারুনের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র একে একে সামনে আসছে। এর আগে ব্যয়বহুল ডেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ সরাসরি প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার অন্যান্য দুর্নীতির বিষয়গুলো এখনো ঊর্ধ্বতন মহলের নজরে আসেনি।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ডেন নির্মাণের পাশাপাশি ডাস্টবিন নির্মাণেও চরম অনিয়ম করা হয়েছে। ১০ ইঞ্চি গাতনি দিয়ে ডাস্টবিন তৈরির নিয়ম থাকলেও মাত্র ৫ ইঞ্চি গাতনি দিয়েই দায় সারা হয়েছে। এমনকি মানুষের ময়লার প্রকৃত প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন না বসিয়ে সুদূর জঙ্গলের ভেতরে ডাস্টবিন ফেলে রাখা হয়েছে, যা সাধারণ মানুষের কোনো সুফল বয়ে আনছে না এবং মানুষ বাধ্য হয়ে জঙ্গলেই ময়লা ফেলছে। পাশাপাশি পৌরসভার রাস্তার ধারে থাকা সোলার সিস্টেম লাইটগুলোর বেশিরভাগই অচল হয়ে পড়ায় সন্ধ্যার পর অন্ধকারে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর জোরালো দাবি, কেবল ডেন নির্মাণ নয়—ডাস্টবিন ও সোলার লাইটসহ প্রকৌশলী হারুনের সমস্ত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন সরেজমিন তদন্ত করে উপযুক্ত সিদ্ধান্ত নেয়। সেইসঙ্গে এই দুর্নীতিবাজ প্রকৌশলীকে পৌরসভা থেকে সরাসরি স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।