ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক Headline Bullet ভেড়ামারায় ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ও রাতে চুয়াডাঙ্গা সদর থানা ও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে সদর থানাধীন হকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হকপাড়ার সেলিনার গলিতে রিতা খাতুনের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৮ গ্রাম গাঁজাসহ রিতা খাতুন (২৩) ও হোসনা খাতুন (২৫) নামে দুই নারীকে রাত ৭টা ১৫ মিনিটে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, একই রাতে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শাকিল খান আকাশ (২৯), আসাদুল হক মিন্টু (৪৮), হযরত আলী (৪২) ও রাজু আহম্মেদ (২৯)। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে পিরোজখালী গ্রামস্থ পিরোজখালী-ডিঙ্গেদহ সড়কের নবগঙ্গা ছোট ব্রিজের ওপর অভিযান চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে ৩ গ্রাম গাঁজাসহ পিরোজখালীর ইলিয়াস হোসেন (২৮) ও আব্দুল হাকিম (১৮) নামে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর