ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

Oplus_131072

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছে, বৃহস্পতিবার কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
অভিযানে আক ব্যক্তি হলেন মো. সোহেল (৩৮)। তার পিতার নাম আইয়ুব খান। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর