ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪৫ হাম রোগী, ফরিদপুরে এ পর্যন্ত মোট মৃত্যু ২১

Oplus_131072

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলায় হামজনিত মোট মৃ/ত্যুর সংখ্যা ২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৪ হাজার ৪৯৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন রোগী শনাক্ত হন।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে মোট নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। একই সময়ে ৪৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন এবং অন্যান্য জেলা থেকে ১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। হাম পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর