ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ায় একসঙ্গে নরমালি ৩ সন্তানের জন্ম Headline Bullet নাম রোল দেখে খাতার মূল্যায়ন করার অভিযোগ ইবির শিক্ষকদের বিরুদ্ধে Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

Oplus_131072


মাদারীপুরের রাজৈরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আজ‌
শুক্রবার মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এনামুল মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এসাহাক মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা ইতালিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ২২ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট আসামিদের কাছে দেন।
পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৬ ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর এনামুল তাকে গ্রহণ করে এবং কয়েক দিন পর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন। পরে ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীকে মুক্ত করার জন্য তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুলকে আরও ২০ লাখ টাকা দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও ভুক্তভোগীকে মুক্তি না দিয়ে নির্যাতন করা হয় বলে পুলিশ জানায়।
একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তা নেন। পরে গত ২৮ এপ্রিল ২০২৬ তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবির বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার এনামুলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানবপাচারকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর