ঢাকা, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন

Oplus_131072

কুষ্টিয়া
৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে কুষ্টিয়ায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে কর্মসূচিতে জানানো হয়েছে।

শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-কুষ্টিয়া লংমার্চের কর্মসূচি শুরু হয়।

লংমার্চের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পথসভাগুলোতে সাত দফা দাবির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দাবিগুলোর পক্ষে জনসমর্থন জোরদার করার বিষয়ে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

পথসভা শেষে লংমার্চের বহর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। কর্মসূচির শেষ পর্বে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক বলেন, সমাবেশকে সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, আজকের সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে। মাঠে ৪৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঞ্চ ঘিরে নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা এবং সিসি ক্যামেরা তল্লাশীর ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর