কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে দুই মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মামলার আসামি মো. গোলাম মোরশেদ নিশান (২৯) ও মো. জাহিদ বিশ্বাসকে (৫৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম মোরশেদ নিশান খোকসা উপজেলার শোমসপুর গ্রামের গোলাম মোস্তফা হান্নানের ছেলে। অপর আসামি জাহিদ বিশ্বাস একই উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।