কুষ্টিয়ার খোকসায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি মো. পাপ্পু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাপ্পু মিয়া খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের মোহাম্মদ ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পাপ্পু মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইন ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।