ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর

Oplus_131072

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আগামী শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকলেও এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের অভিযানে তিনি আটক হন।তাকে আটক করা হয়।

আটক শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে অভিযানে এসআই মামুনুর রশীদসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় শুভর কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক জানান, এক বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে আটকের বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। কারণ, আটক শুভর পরদিনই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।


     এই বিভাগের আরো খবর