ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক

মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক

Oplus_131072


মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার টাকা ও একটি স্মার্টফোনসহ মোঃ শফিউল্লাহ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই অপু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ দায়িত্ব পালনকালে ওই পেয়ারা বাগানে অভিযান চালায়। এ সময় শফিউল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা এবং একটি ভিভো ওয়াই-২০০ই ৫জি মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মহেশপুর থানার এসআই হিমানিষ বিশ্বাস বাদী হয়ে ৩০ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫২। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই হিমানিষ বিশ্বাস।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শফিউল্লাহর বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা ও মোবাইল কোর্টে কারাদণ্ডের রেকর্ড রয়েছে। পলাতক দুইজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর