ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ায় একসঙ্গে নরমালি ৩ সন্তানের জন্ম Headline Bullet নাম রোল দেখে খাতার মূল্যায়ন করার অভিযোগ ইবির শিক্ষকদের বিরুদ্ধে Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

Oplus_131072


ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ট্রাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙনকবলিত দুটি স্থানে এ ট্রাম্পিং কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
কাজের উদ্বোধন শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কবিরপুর চরের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
পদ্মা নদীর ভাঙনে কবিরপুর চরসহ নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। জরুরি ভিত্তিতে ট্রাম্পিং কাজ শুরু হওয়ায় ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর