ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি Headline Bullet খুলনার রুপসায় যুবককে কুপিয়ে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলা ভাংচুর Headline Bullet যশোরের বোলপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল ও তার সহযোগীসহ ০৪ (চার) জন আটক , ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

Oplus_131072

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুরাইয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর এলাকার টার্মিনালপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুরাইয়া কুষ্টিয়া জেলার মনসুর আলীর মেয়ে। তিনি ওই এলাকার শামিমুল আলম রেজার স্ত্রী। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে সুরাইয়া ও শামিমুলের বিয়ে হয়। সম্প্রতি শামিমুল দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয় বলে স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ এর জেরেই সুরাইয়া আত্মহত্যা করে থাকতে পারে।

বাড়ির পাশের লাটাহাম্বার গ্যারেজের এক কর্মী জানান, শনিবার দুপুরের পর হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনতে পান। পরে শামিমুল দরজা ভাঙার জন্য তাদের ডাকেন। দরজা ভেঙে ঘরের ভেতরে সুরাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে


     এই বিভাগের আরো খবর