যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ)/অলক কুমার দে, পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইং-১৪/০৮/২০২৬ তারিখ অত্র থানাধীন বোলপুর ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ জানিতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪ নং নওয়াপাড়া ইউনিয়নস্থ বোলপুর গ্রামস্থ খলিলের বাড়ীর উঠানে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত ঘটনাস্থলে ২৩:২০ ঘটিকার সময় উপস্থিত হলে ০৪(চার) জন ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ জলিল (৫০), মোঃ জাকির হোসেন (৪০), মোঃ সোহান হাওলাদার (২০) ও গাউছুল ইসলাম রিকু (৩৪) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোঃ জলিল (৫০) এর নিকট স্বচ্ছ নীল পলিথিনের মধ্যে রক্ষিত ২০০(দুইশত) পিচ, মোঃ জাকির হোসেন (৪০) এর নিকট হতে একটি স্বচ্ছ নীল পলিথিনের মধ্যে রক্ষিত ১৫০(একশত পঞ্চাশ) পিচ, মোঃ সোহান হাওলাদার (২০) এর নিকট হতে একটি স্বচ্ছ নীল পলিথিনের মধ্যে রক্ষিত ৪০(চল্লিশ) পিচ ও গাউছুল ইসলাম রিকু (৩৪) এর নিকট হতে একটি স্বচ্ছ নীল পলিথিনের মধ্যে রক্ষিত ১০(দশ) পিচ সর্বমোট ২০০+১৫০+৪০+১০=৪০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী। মোঃ জলিল (৫০) এর নামে পূর্বে ০৯ (নয়) টি মামলা রয়েছে, মোঃ জাকির হোসেন (৪০) এর নামে পূর্বে ০৫ (পাঁচ) টি মামলা ও গাউছুল ইসলাম রিকু (৩৪) নামে ০২ (দুই) টি মামলা রয়েছে।
আসামীদের ইং- ১৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ জলিল (৫০)
পিতা- মৃত মোসলেম মোল্যা, মাতা- খুরশিদা বেগম
সাং- বোলপুর
২। মোঃ জাকির হোসেন (৪০)
পিতা- মৃত জহির আলী বিশ্বাস, মাতা- কণা বেগম
সাং- বোলপুর
৩। মোঃ সোহান হাওলাদার (২০), পিতা- রফিকুল ইসলাম, মাতা- রিনা বেগম
সাং- নওদাগ্রাম
৪। গাউছুল ইসলাম রিকু (৩৪), পিতা- আব্দুল গফুর, মাতা- কোহিনুর
সাং- পুরাতন কসবা
সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারঃ
৪০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।