ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার

কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি

কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের কোনো দলের লেজুড়বৃত্তি না করে জনগণের জন্য কাজ করতে হবে। তা না হলে তাঁদের কুষ্টিয়া থেকে বিদায় করা হবে। গতকাল রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন আমির হামজা।গত শনিবার সন্ধ্যায় তাঁর গাড়িতে হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে আমির হামজা বলেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করা যাবে না, সে যে-ই হোক। আপনারা সরকারি লোক, সরকারি দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ায় ডিসি, এসপি, ইউএনও, ওসি যাঁরা সরকারি দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন, কুষ্টিয়ায় থাকবেন। জনগণের জন্য কাজ না করলে আপনাদের আমরা বিদায় দিতে বাধ্য হব।’শনিবার গাড়িতে হামলার প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, ‘আমি এর আগেও বলেছি, এখনো বলছি তাদের সভাপতি আর সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বাংলাদেশে সন্ত্রাসী দল এটা। এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি ছিল, পেছনে পুলিশের গাড়ি ছিল।এরপরও তারা যদি আমার গাড়িতে হামলা করে, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, তাহলে এদের সন্ত্রাসী বলতে আর বাধা নেই।’ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তৌহিদি জনতা কুষ্টিয়ায় থাকা পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমরা মামলা দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা ডিসি অফিস ঘেরাও করব।’


     এই বিভাগের আরো খবর