ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত

Oplus_131072

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিমিত্রা পাল বলেন, একটি বহুতল ভবনের ভেতরে একাধিক হোটেল চলছিল। সেখানে ছিল অসংখ্য ছোট ঘর ও বিপুলসংখ্যক এসি। এত অনিয়মের মধ্যেও কীভাবে কলকাতা পৌরসভা ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশি নাকি ভারতীয় আছে তা নিশ্চিত করবে পুলিশ। পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে।

তিনি জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ৮০ জনকে।

মন্ত্রী প্রশ্ন তোলেন, হোটেলগুলো কীভাবে ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেল এবং সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে এসব ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি।


     এই বিভাগের আরো খবর