ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে মামলায় একরাম মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদন্ড সহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে দণ্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে কুষ্টিয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় দেন।দন্ডপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেড়ামারা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় একরাম মোল্লা নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি আরো জানান, এই মামলায় ৭ জন সাক্ষী তাদের স্বাক্ষ্য দেন। দীর্ঘ শুনানী শেষে আমামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে এই দন্ড দেন আদালত।আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার সময় আসামী একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেয়া ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রতিবন্ধী কিশোরী তার মায়ের কাছে খুলে বলে। ঘটনা শোনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে ভেড়ামারায় থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০র সংশোধনী-২০০৩র ৯(১) ধারার অপরাধের অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দেয় আদালতে।


     এই বিভাগের আরো খবর